দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল হয়েছে।
রোববার (৭ জুন) বিকাল ৫টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ডের সুপার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিলে জেলা যুবদল, নোয়াখালী পৌর যুবদল ও সদর উপজেলা যুবদলসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুবদলের নবাগত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানান।
একই সঙ্গে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, নুরুল ইসলাম সোহেলকে সহ-সভাপতি, ও মিনহাজুল ইসলাম ভূইয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) সহ নোয়াখালীর একাধিক নেতৃবৃন্দকে নবাগত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেএম